শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

চরফ্যাশনে উপকূল দিবস পালিত

মীর সাজু ‎ (ভোলা) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

মীর সাজু ‎ (ভোলা) প্রতিনিধি: উপকূলবাসীর অধিকার ও ন্যায্যতার কথা স্লোগানে ১৯৭০ সালের ১২ নভেম্বরের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে প্রয়াতদের স্মরণে ভোলার চরফ্যাশনে উপকূল দিবস পালন করা হয়েছে।

‎বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় চরফ্যাশন প্রেসক্লাবের আয়োজনে এই দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

‎এসময় উপস্থিত ছিলেন চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি মো. জুলফিকার মাহমুদ নিয়াজ, সাধারণ সম্পাদক কামাল গোলদার, সহ-সভাপতি সজিব শাহরিয়ার, আমির হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক নোমান সিকদার, ও জামাল মোল্লা, সাংগঠনিক সম্পাদক মাইনউদ্দিন জমাদার, দপ্তর সম্পাদক নুরুল্লাহ ভুঁইয়া, সাহিত্য সম্পাদক অশোক শাহা,
দৈনিক জনতা প্রতিনিধি মীর সাজু, চ্যানেল এস প্রতিনিধি মিজানুর রহমান সোহেল, প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি হাসান লিটন, আলোকিত বাংলাদেশ প্রতিনিধি নুরুল্লাহ আরিফ, ডেইলি ক্যাম্পাস প্রতিনিধি মামুন হোসাইন, দৈনিক আজকের ভোলা প্রতিনিধি শামিম হোসেন প্রমুখ।

‎বক্তারা বলেন, ১৯৭০ সালের ভয়াবহ ঘূর্ণিঝড়ে উপকূলজুড়ে প্রান হারিয়েছে লাখো মানুষ। ভেসে গেছে গবাদিপশু, ক্ষতিগ্রস্ত হয়েছে ফসল, গাছপালা এবং সৃষ্ট হয়েছে ব্যাপক ধ্বংসযজ্ঞ। পুরো উপকূল এলাকা মুহূর্তেই তলানিতে পরিণত হয়। সেই দিনের স্মৃতিকে রাষ্ট্রীয়ভাবে উপকূল দিবস হিসেবে স্বীকৃতি দেয়ার দাবী জানানো হয়।

‎শেষে জলোচ্ছ্বাসে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন খাস মহল জামে মসজিদের মুয়াজ্জিন মাওলানা মো. ইয়াছিন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102