শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

‎ভারত ও আমেরিকার ইনসাফ দেখতে চাই না, ইসলামের ইনসাফ দেখতে চাই: চরমোনাই পীর

মীর সাজু চরফ্যাশন (‎ভোলা) প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে

মীর সাজু,‎চরফ্যাশন (ভোলা) প্রতিবেদক: ‎ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর (চরমোনাই পীর) মুফতি সৈয়দ রেজাউল করিম বলেছেন, আমরা যখন ইসলামের পক্ষে একটি বক্স ঘোষণা করেছিলাম, তখন বাংলাদেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছিল। মানুষ অধিক আগ্রহ নিয়ে দিনক্ষণ গুনছিল। কিন্তু দুঃখের সঙ্গে বলতে হয়, যখন এই অবস্থা দেখেছিল, তখন ইসলামের পরিবর্তে ক্ষমতাশীল ও স্বার্থান্বেষী মহল আজকে নতুন ভাবে আবার গোপনে আমেরিকার সঙ্গে বৈঠক করে, ভারতের সঙ্গে গোপনে বৈঠক করে। আমরা পরিষ্কারভাবে বলছি, আমরা ভারত আর আমেরিকার ইনসাফ দেখতে চাই না, আমরা মদিনা ও ইসলামের ইনসাফ দেখতে চাই।

‎রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে চরফ্যাশন টিবি স্কুল মাঠে ভোলা-৪ আসনের হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী প্রফেসর এ এম এম কামাল উদ্দীনের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎চরমোনাই পীর সৈয়দ রেজাউল করিম বলেন, আমি চরফ্যাশন-মনপুরা আসনের আমার ভাই ও মুরব্বিদের এবং সর্বমহলের ওলামা কেরাম, সমস্ত ইমাম-মোয়াজ্জেম, যুবক, ছাত্র ও আমার মা-বোনদের বলব, আমরা বারবার ভোট দিয়েছি। ভোট দিলে কেউ ধনীও হয় না, গর্বিতও হয় না। কিন্তু ভোটের মাধ্যমে এলাকার উন্নয়নের চিত্র পরিবর্তন হয়। এই জন্য আমি আপনাদের পরিষ্কারভাবে আহ্বান জানাচ্ছি, আগামী ১২ ফেব্রুয়ারি ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকে কামাল ভাইকে ভোট দিয়ে জয়যুক্ত করুন।

‎তিনি আরও বলেন, এই দেশের পরিবর্তনের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য, ইনসাফ রক্ষার জন্য, হাতপাখা প্রতীকের ইসলামের বাক্স একটাই। সেই প্রতীকে ভোট দিয়ে কামাল ভাইকে জয়যুক্ত করবেন। আমি আপনাদের সামনে হাতপাখার প্রতীক, শান্তির প্রতীক, আমার কামাল ভাইর হাতে তুলে দিয়ে গেলাম, আপনাদের কাছে আমানত হিসেবে রেখে গেলাম। আল্লাহ পাক যেন তাকে ১২ তারিখ জয়যুক্ত করেন এবং বিজয়ের মালা গলায় পরান।

‎জনসভায় ভোলা-০৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী প্রফেসর এ এম এম কামাল উদ্দীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা নেতৃবৃন্দ এবং শীর্ষস্থানীয় ওলামা-মাশায়েখগণ। এ সময় হাতপাখার পক্ষে কয়েক হাজার ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীসমর্থক ও ভোটার মিছিলেও অংশগ্রহণ করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102