শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

চরফ্যাশনে বাবাকে কুপিয়ে হত্যার ঘটনায় রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ ছাত্রদল নেতা সম্রাটের

ভোলা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২৮ বার পড়া হয়েছে

ভোলা প্রতিনিধি: ভোলার চরফ্যাশনে মাদক কেনাবেচার টাকা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বাবাকে কুপিয়ে হত্যার ঘটনায় তাকে রাজনৈতিক প্রতিহিংসার শিকার করা হচ্ছে—এমন অভিযোগ করেছেন কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সম্রাট।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় চরফ্যাশন প্রেসক্লাব-এ আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। সম্রাট বলেন, নিহত আবদুর রহিম ভুট্টুর ছেলে আমির হোসেনের সঙ্গে স্থানীয় দুই মাদক ব্যবসায়ী মো. আমজাদ হোসেন ও বেল্লালের মাদক বিক্রির চার হাজার টাকা নিয়ে বিরোধ ছিল। তিনি বিষয়টি মীমাংসার চেষ্টা করলেও তা সফল হয়নি।

সম্রাটের দাবি, ওই বিরোধের জেরেই গত শনিবার রাতে দুর্বৃত্তরা আমির হোসেনের বাবা আবদুর রহিমকে কুপিয়ে হত্যা করে। তবে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে এ হত্যাকাণ্ডের ‘মাস্টারমাইন্ড’ হিসেবে উপস্থাপন করে তার রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করছে।
তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। রাজনৈতিক প্রতিহিংসার কারণে প্রতিপক্ষরা নিহতের পরিবারকে প্রভাবিত করে সংবাদকর্মীদের কাছে তার বিরুদ্ধে বক্তব্য দেওয়াচ্ছে।

এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে তিনি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এদিকে নিহতের ভাই মো. মফিজ বলেন, তার ভাইয়ের হত্যাকাণ্ডের সঙ্গে সম্রাটের কোনো সম্পর্ক নেই। প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে তারা মামলা করবেন। একই সঙ্গে একটি মহল ঘটনাটিকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছে বলেও তিনি অভিযোগ করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102