শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

রাজারহাটে ভয়াবহ অগ্নিকান্ডে ৫পরিবারের সর্বস্ব ভস্মীভূত

রেজাউল হক, কুড়িগ্রাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার,মোঃ রেজাউল হক কুড়িগ্রামঃ-কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের চর গতিয়াশাম গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে একই সঙ্গে পাঁচটি পরিবারের ১২টি টিনের ঘর ভস্মীভূত হয়ে গেছে। এতে প্রায় ১৬ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। শনিবার রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি ঘরের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে এবং পাঁচ পরিবারের বসতঘর, ধান, আলু, আসবাবপত্রসহ প্রয়োজনীয় মালামাল পুড়ে যায়।

খবর পেয়ে স্থানীয় লোকজন আগুন নেভাতে এগিয়ে আসেন। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো প্রাণহানি না হলেও ক্ষতিগ্রস্থ পরিবারগুলো সর্বস্ব হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। রবিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-ইমরান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ পরিবার গুলোর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় ইউএনও প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থদের প্রয়োজনীয় সহায়তার আশ্বাস প্রদান করেন।

ঘড়িয়াল ডাঁঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল কুদ্দুসের মতে, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছিল এবং অগ্নিকান্ডে ১৬টি টিনের ঘর, আসবাবপত্র, ধান, আলু সহ আনুমানিক ১৬লক্ষ টাকার মালামাল ভস্মীভূত হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102