শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

চিতলমারীতে ৫৪তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা সমাপনী ও  পুরস্কার বিতরণ  অনুষ্ঠান 

অরুণ কুমার সরকার চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬
  • ২১২ বার পড়া হয়েছে

অরুণ কুমার সরকার চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধিঃ“সুস্থ্য দেহে, প্রশান্তমন, ক্রীড়াই করে আনয়ন ” এই প্রতিবাদ্যকে সামনে রেখে বাগেরহাটের চিতলমারী  উপজেলা ২দিন ব্যাপী ৫৪তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬জানুযারী) বিকাল  ৪ টায় উপজেলা এ,কে ফয়জুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে  ৫৪তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার( ভুমি) মিঠুন মৈত্র।

স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে অনুষ্ঠানে সভাপতি হিসেবে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মফিজুর রহমান। সঞ্চালনায় ছিলেন একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার ভৌমিক।

এ সময়  হিসেবে  উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুস ছালাম,  সাধারণ সম্পাদক গোলাম ফারুক (বুলু)সহ শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক, বিপুল সংখ্যক ছাত্র —ছাত্রী । দিনব্যাপী খেলার মধ্যে ছিলেন অ্যাথলেটিকস, ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টন এবং সাইক্লিং। আলোচনা  শেষে বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ তুলে দেন  উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মিঠুন কুমার মৈত্র।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102