অরুণ কুমার সরকার চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধিঃ"সুস্থ্য দেহে, প্রশান্তমন, ক্রীড়াই করে আনয়ন " এই প্রতিবাদ্যকে সামনে রেখে বাগেরহাটের চিতলমারী উপজেলা ২দিন ব্যাপী ৫৪তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬জানুযারী) বিকাল ৪ টায় উপজেলা এ,কে ফয়জুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে ৫৪তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার( ভুমি) মিঠুন মৈত্র।
স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে অনুষ্ঠানে সভাপতি হিসেবে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মফিজুর রহমান। সঞ্চালনায় ছিলেন একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার ভৌমিক।
এ সময় হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুস ছালাম, সাধারণ সম্পাদক গোলাম ফারুক (বুলু)সহ শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক, বিপুল সংখ্যক ছাত্র —ছাত্রী । দিনব্যাপী খেলার মধ্যে ছিলেন অ্যাথলেটিকস, ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টন এবং সাইক্লিং। আলোচনা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ তুলে দেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মিঠুন কুমার মৈত্র।