শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

চিতলমারীতে মাদ্রাসা ও এতিমখানা ৪ শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ 

অরুণ কুমার সরকার চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬
  • ২০৯ বার পড়া হয়েছে

অরুণ কুমার সরকার চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধিঃ শীতের তীব্রতা বাড়তে থাকায় অসহায় ও দরিদ্র মানুষের কষ্ট লাঘবে চিতলমারী উপজেলার প্রশাসনে উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

সোমবার  (৫ জানুয়ারি)  সকালে বাগেরহাটের চিতলমারী  উপজেলার সামনে প্রায় ৪ শতাধিক শীতার্ত মানুষের মাঝে উষ্ণ কম্বল বিতরণ করা হয়।

বিতরণকৃত  হলো বড়গুনী মদিনাতুল উলুম এতিমখানা, সন্তোষপুর বটতলা নূরানী কেবাতিয়া এতিমখানা, উত্তর লড়ারকুল তালিমূল কুরআন হাফিজিয়া  মাদ্রাসা ও এতিমখানা, রহমতপুর হেমায়েতিয়া এতিমখানা, পরানপুর ডোবাতলা ইসলামীয়া এতিমখানা, শামসুল উলুম খাদেমুল ইসলাম ঘোলা এতিমখানা, বড়গুনি জামালুল কুরআন নাহারুন্নেসা মহিলা মাদ্রাসাসহ আরও অনেক প্রতিষ্ঠান ও দুস্থ্যদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

এ সময় কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজ্জাদ হোসেন।
তিনি বলেন,  সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সরকারের নৈতিক  সামাজিক দায়িত্ব।প্রতিবছরে ন্যায় এ বছর সরকার  মানবসেবা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। শীতবস্ত্র বিতরণ তারই ধারাবাহিক অংশ।

চিতলমারী উপজেলা প্রশাসনে পক্ষ থেকে সমাজের অবহেলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান । এছাড়াও শীতার্ত মানুষের কষ্ট লাঘবে সমাজের বিত্তবানদের এগিয়ে আসারও আহ্বান জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মিঠুন মৈত্র, উপজেলা   সিনিয়র মৎস্য অফিসার মোঃ ফেরদৌস আনসারী,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসে অফিস সহকারী মনিরুল ইসলামপ্রমুখ।
দীর্ঘদিন ধরে শীতের কষ্ট সহ্য করা দরিদ্র ও অসহায় শীতার্তরা শীতবস্ত্র পেয়ে তাদের মুখে স্বস্তির হাসি ফুটে ওঠে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102