অরুণ কুমার সরকার চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধিঃ শীতের তীব্রতা বাড়তে থাকায় অসহায় ও দরিদ্র মানুষের কষ্ট লাঘবে চিতলমারী উপজেলার প্রশাসনে উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) সকালে বাগেরহাটের চিতলমারী উপজেলার সামনে প্রায় ৪ শতাধিক শীতার্ত মানুষের মাঝে উষ্ণ কম্বল বিতরণ করা হয়।
বিতরণকৃত হলো বড়গুনী মদিনাতুল উলুম এতিমখানা, সন্তোষপুর বটতলা নূরানী কেবাতিয়া এতিমখানা, উত্তর লড়ারকুল তালিমূল কুরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, রহমতপুর হেমায়েতিয়া এতিমখানা, পরানপুর ডোবাতলা ইসলামীয়া এতিমখানা, শামসুল উলুম খাদেমুল ইসলাম ঘোলা এতিমখানা, বড়গুনি জামালুল কুরআন নাহারুন্নেসা মহিলা মাদ্রাসাসহ আরও অনেক প্রতিষ্ঠান ও দুস্থ্যদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
এ সময় কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজ্জাদ হোসেন।
তিনি বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সরকারের নৈতিক সামাজিক দায়িত্ব।প্রতিবছরে ন্যায় এ বছর সরকার মানবসেবা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। শীতবস্ত্র বিতরণ তারই ধারাবাহিক অংশ।
চিতলমারী উপজেলা প্রশাসনে পক্ষ থেকে সমাজের অবহেলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান । এছাড়াও শীতার্ত মানুষের কষ্ট লাঘবে সমাজের বিত্তবানদের এগিয়ে আসারও আহ্বান জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মিঠুন মৈত্র, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ ফেরদৌস আনসারী,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসে অফিস সহকারী মনিরুল ইসলামপ্রমুখ।
দীর্ঘদিন ধরে শীতের কষ্ট সহ্য করা দরিদ্র ও অসহায় শীতার্তরা শীতবস্ত্র পেয়ে তাদের মুখে স্বস্তির হাসি ফুটে ওঠে।