শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

ভোলা-২ আসনে জামায়াত প্রার্থী সরে দাঁড়ালেন, মিশ্র প্রতিক্রিয়া

ভোলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে

ভোলা প্রতিনিধি : সংসদ নির্বাচনে ভোলা-২ (দৌলতখান–বোরহানউদ্দিন) আসনে দাঁড়িপাল্লা প্রতীকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মুফতি মাওলানা ফজলুল করিম নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

জামায়াত প্রার্থীর সরে দাঁড়ানোর খবরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নির্বাচনি প্রচারের প্রথম দিন দৌলতখান উপজেলা জামায়াতে ইসলামীর নির্বাচনি কার্যালয় দিনভর বন্ধ ছিল। এ সময় এলাকায় গুঞ্জন ছড়িয়ে পড়ে—জামায়াত প্রার্থী নির্বাচনি মাঠে নামার জন্য ১০ দলীয় ইসলামী জোটের সবুজ সংকেত পাননি।
শুক্রবার রাতে দৌলতখান উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আশ্রাফ উদ্দিন ফারুক জানান, কেন্দ্রীয় ১০ দলীয় ইসলামী জোট ভোলা-২ আসনে ছাতা প্রতীকের এলডিপি প্রার্থী মোখফার উদ্দিন চৌধুরীকে মনোনয়ন দিয়েছে। তিনি বলেন, “আমরা আমাদের সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাব। তবে জোটের প্রার্থী এখনো আমাদের সঙ্গে যোগাযোগ করেননি কিংবা সহযোগিতা চাননি।”
এ বিষয়ে বোরহানউদ্দিন উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও আসন পরিচালক মাওলানা মাকসুদুর রহমান তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে এক পোস্টে দৌলতখান ও বোরহানউদ্দিনবাসীসহ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে জানান, ১০ দলীয় ইসলামী জোটের কেন্দ্রীয় নীতিগত সিদ্ধান্ত ও বৃহত্তর ইসলাহী স্বার্থ বিবেচনায় নিয়ে তারা নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি লেখেন, এই সিদ্ধান্ত কোনো দুর্বলতা বা ভয়ের কারণে নয়; বরং এটি সংগঠনের শৃঙ্খলা, উম্মাহর ঐক্য এবং আল্লাহর সন্তুষ্টিকে অগ্রাধিকার দেওয়ার একটি কঠিন কিন্তু প্রয়োজনীয় সিদ্ধান্ত। তিনি আরও বলেন, সিদ্ধান্তে কেউ কষ্ট বা হতাশা অনুভব করলে তা তারা সম্মানের সঙ্গে বিবেচনা করেন এবং বিশ্বাস রাখেন—আল্লাহ তাআলা যে পথে কল্যাণ রেখেছেন, সেখানেই অবিচল থাকা উচিত।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আজ এক ধাপ পিছিয়ে এলেও আদর্শ ও ন্যায়ের সংগ্রাম ইনশাআল্লাহ অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102