শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

চরফ্যাশনে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মীর সাজু, চরফ্যাশন(ভোলা)
  • প্রকাশের সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

মীর সাজু, চরফ্যাশন(ভোলা): ভোলার চরফ্যাশনে বৃহত্তর বরিশাল অঞ্চলের সর্বাধিক পাঠকপ্রিয় ও বহুল প্রচারিত দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার নতুন আঙ্গিকে কালার প্রিন্টে প্রকাশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করা হয়েছে।

শনিবার (১ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক বাংলাদেশ বাণী চরফ্যাশন প্রতিনিধি নুর উল্লাহ আরিফ।
সঞ্চালনায় ছিলেন একই প্রতিনিধি আরিফ।

আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাব সম্পাদক কামাল গোলদার, সহ-সভাপতি কামাল মিয়াজী, যুগান্তর এর চরফ্যাশন দক্ষিণ প্রতিনিধি এম আমির হোসেন, এবং দৈনিক সংবাদ প্রতিনিধি শহিদুল ইসলাম জামাল।

এছাড়া উপস্থিত ছিলেন—
বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি আবু ছিদ্দিক, দৈনিক জনতা প্রতিনিধি মীর সাজেদুর রহমান, ইত্তেফাক প্রতিনিধি মিজান নয়ন, দৈনিক বাংলাবাজার প্রতিনিধি খুরশীদ আলম, প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি হাসান লিটন, দৈনিক বাংলা প্রতিনিধি সাইফুল ইসলাম মুকুল, ভোরের কাগজ প্রতিনিধি সোহেব চৌধুরী, রূপালী বাংলাদেশ প্রতিনিধি আরিফ হোসেন, মাইটিভি প্রতিনিধি হাওলাদার শাহাবুদ্দিন, এনটিভি প্রতিনিধি ইসরাফিল নাইম, আজকের ভোলা প্রতিনিধি শামিম খান ও ডেইলি ক্যাম্পাস প্রতিনিধি মামুন হোসাইন প্রমুখ।

আলোচনা সভা শেষে কেক কেটে পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ সূচনা করেন উপস্থিত অতিথিরা। পরে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102