শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

রাজারহাটে আবুল খায়ের গ্রুপের নৈশপ্রহরী তপন হ/ত্যাকান্ডে ম্যানেজার গ্রেফতার

রেজাউল হক, কুড়িগ্রাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬
  • ১৮২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার,মোঃ রেজাউল হক কুড়িগ্রামঃ কুড়িগ্রামের রাজারহাটে আবুল খায়ের টোব্যাকো কোম্পানির নৈশপ্রহরী তপন সরকার হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে কুড়িগ্রাম জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন—প্রতিষ্ঠানটির ম্যানেজার লিটন এবং কর্মচারী আজম।

ডিবি পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় বিদ্যানন্দ ইউনিয়নের চতুরা গ্রামের আব্দুর রহমান ডাক্তারের ছেলে ম্যানেজার লিটনকে তার নিজ বাড়ি থেকে এবং বৃহস্পতিবার কর্মচারী আজমকে তার কর্মস্থল থেকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান। তিনি জানান, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটনের চেষ্টা চলছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাদের উচ্চ আদালতে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর দিবাগত রাতে রাজারহাট উপজেলার আবুল খায়ের টোব্যাকো অফিস কক্ষের ভেতরে নৈশপ্রহরী তপন সরকারকে গলা কেটে নির্মমভাবে হত্যা করা হয়। এ সময় অফিস থেকে প্রায় ৪০ লাখ টাকার বেশি অর্থ লুটের অভিযোগ ওঠে। ঘটনার পর থেকেই আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা আলোচিত এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত কার্যক্রম চালিয়ে আসছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102