শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

ময়মনসিংহে অনলাইন জুয়াড়ির সক্রিয় ১সদস্য গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে

মকবুল হোসেন,সিনিয়র রিপোটার:ময়মনসিংহ সদর কোম্পানি, র‌্যাব-১৪, এর আভিযানিক দল কর্তৃক অনলাইন জুয়াড়ির সক্রিয় সদস্য মাহফুজুর রহমান(৩০)কে গ্রেফতার করা হয়েছে।

ময়মনসিংহ সদর কোম্পানি, র‌্যাব-১৪,এর আভিযানিক দল মোবাইল ফোনে পোর্টাল এবং আ্যাপস এর মাধ্যমে অনলাইন জুয়া খেলার গোপন সংবাদ পেয়ে ৩১ ডিসেম্বর ২০২৫খ্রিঃ অনুমান ২২২০ ঘটিকায় ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানার বিদ্যানন্দ বদন ফকির মোড়স্থ ধৃত আসামি মাহফুজুর রহমান এর ইলেকট্রিক সামগ্রীর দোকানে অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কতিপয় জুয়াড়ি কৌশলে পালিয়ে গেলেও অনলাইন জুয়াড়ির সক্রিয় সদস্য মাহফুজুর রহমান(৩০), থানা-ফুলবাড়ীয়া, জেলা-ময়মনমনসিংহকে গ্রেফতার করতে সক্ষম হয়। উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে ধৃত অনলাইন জুয়াড়ির সক্রিয় সদস্য মাহফুজুর রহমান(৩০) এর হেফাজত হতে জুয়া খেলার বিভিন্ন আ্যপস সম্বলিত ০২ টি অ্যান্ড্রোয়েড মোবাইল, অনলাইন জুয়া খেলার টাকা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস(বিকাশ, নগদ ও রকেট) ব্যবহৃত ০১ টি বাটন মোবাইল উদ্ধার পূর্বক জব্দ করতে সক্ষম হয়
ময়মনসিংহের ফুলবাড়ীয়া থানায় গ্রেফতারকৃত অনলাইন জুয়াড়ির সক্রিয় সদস্য এর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আলামত সহ হস্তান্তর করা হয়েছে।
ময়মনসিংহ র‍্যাব -১৪ মিডিয়া সেল কর্তৃক প্রেস রিলিজের মাধ্যমে গ্রেপ্তারের ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102