শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

চরফ্যাশনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস উদযাপন

মীর সাজু চরফ্যাশন (‎ভোলা) প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৭ বার পড়া হয়েছে

মীর সাজু,‎চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:
‎ভোলার চরফ্যাশনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা এবং অদম্য নারীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

‎মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে চরফ্যাশন উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে একটি র‌্যালী বের হয়ে সড়ক প্রদক্ষিণ শেষে এরপর উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

‎এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. লোকমান হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. নুর নবীর সঞ্চালনায় অনুষ্ঠানে চরফ্যাশন উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, নারী নেত্রী, সামাজিক সংস্থা ও রাজনৈতিক দলের নেতাকর্মীসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

‎আলোচনা সভায় বক্তারা সমাজে নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও নিরাপত্তার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, নারী সমাজের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং তাদের সমান অধিকার নিশ্চিত করা জরুরি।

‎অনুষ্ঠানের শেষে অদম্য নারী পুরস্কার কর্মসূচির আওতায় বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ অবদান রাখায় পাঁচজন নারীকে সংবর্ধনা দেওয়া হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্বীকৃতি প্রদানের মাধ্যমে নারীদের অবদানের প্রতি সম্মান জানানো হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102