শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

শৈলকুপায় টেকসই মাছচাষে মৎস্যচাষিদের প্রশিক্ষণ

মেহেদী হাসান, শৈলকুপা উপজেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

মেহেদী হাসান : শৈলকুপা উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে “২০২৫-২০২৬ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় মাছের স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি” অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) উপজেলা মিনি মৎস্য হ্যাচারিতে কর্মসূচির উদ্বোধন করেন মৎস্য অধিদপ্তর খুলনা বিভাগের পরিচালক মো. জাহাঙ্গীর আলম।

বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা মৎস্য কর্মকর্তা মো. ফরহাদূর রেজা। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ইমরান হোসেন।

প্রধান অতিথি বলেন, রোগমুক্ত পোনা ব্যবহার, পানির মান নিয়ন্ত্রণ ও সুষম খাদ্য ব্যবহারের মাধ্যমে মাছ চাষে অধিক ফলন পাওয়া সম্ভব। প্রশিক্ষণে আধুনিক ও টেকসই মৎস্যচাষ পদ্ধতি, উৎপাদন প্রযুক্তি এবং ক্লাস্টার ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সংশ্লিষ্টদের আশা, এ ধরনের প্রশিক্ষণ মৎস্যচাষিদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করে টেকসই মাছচাষ ব্যবস্থার বিকাশে সহায়ক ভূমিকা রাখবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102