
অরুণ কুমার সরকার চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের চিতলমারী উপজেলা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ডেভিল হান্ট ফেস-২ ও নাশকতার মামলার মোঃসিদ্দিক আলী শেখ (২০)কে আটক করেছে। আটককৃত উপজেলা বড়বাড়িয়া গ্রামের সিরাজুল ইসলাম শেখ এর ছেলে।
চিতলমারী থানার এসআই লিটন কুমার বিশ্বাস জানান,রবিবার (২১ডিসেম্ববর)আনুমানিক রাত ৭টা ২০ মিনিট সময় নালুয়া বাজারে বিশেষ অভিযান চালিয়ে সিদ্দিককে আটক করা হয়েছে। সে বড়বাড়িয়া ইউনিয়ন ছাত্র লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
চিতলমারী থানায় অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নজরুল ইসলাম জানান,আসামী বিরুদ্ধে ডেভিল হান্ট ফেস-২ সহ বিস্ফোরক দব্যাদি মামলা রয়েছে। মামলা নং ৪, তারিখ ৬/০৩/২০২৫। আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।