শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

ভোলায় বিএনপি-বিজেপি সংঘর্ষে নিন্দা ও উদ্বেগ প্রকাশ করলেন সংসদ সদস্য প্রার্থী প্রফেসর এ.এম.এম কামাল উদ্দিন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১৭০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, চরফ্যাশন : ভোলায় বিএনপি ও বিজেপি’র মধ্যে সংঘর্ষ, ভাঙচুর ও হতাহতের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন পীর সাহেব চরমোনাই মনোনীত ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সংসদ সদস্য প্রার্থী প্রফেসর এ.এম.এম কামাল উদ্দিন।

এক বিবৃতিতে প্রফেসর কামাল উদ্দিন বলেন, “এমন সহিংসতা কোনোভাবেই সুস্থ রাজনীতির অংশ হতে পারে না। এ ধরনের অরাজকতা জনজীবনকে বিপর্যস্ত করে, সমাজে বিভাজন সৃষ্টি করে এবং শান্তি ও উন্নয়নের পথকে বাধাগ্রস্ত করে।”

তিনি আরও বলেন, “রাজনীতি হলো সেবা ও ইবাদতের মহান ক্ষেত্র—যেখানে লক্ষ্য থাকবে মানুষের কল্যাণ, ন্যায় প্রতিষ্ঠা ও আল্লাহর সন্তুষ্টি অর্জন। কিন্তু দুঃখজনকভাবে, চব্বিশের গণঅভ্যুত্থানের পরও রাজনীতিকে প্রতিহিংসা ও ক্ষমতার লড়াইয়ের অঙ্গনে পরিণত করেছে একদল স্বার্থন্বেষী মহল।”

ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি রোধে তিনি নীতিনিষ্ঠ, মানবিক ও জনকল্যাণমুখী রাজনীতির পথে ফিরে আসার আহ্বান জানান।

সংসদ সদস্য প্রার্থী প্রফেসর এ.এম.এম কামাল উদ্দিন সংশ্লিষ্ট সব পক্ষকে সহিংসতা ও ধ্বংসের রাজনীতি পরিহার করে আল্লাহভীতির সঙ্গে মানুষের সেবায় আত্মনিয়োগের আহ্বান জানান।

তিনি বলেন, “ভোলার জনগণের শান্তি, নিরাপত্তা ও উন্নয়নই হোক আমাদের সম্মিলিত অঙ্গীকার।”

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102