শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

শৈলকুপায় জাতীয় সমবায় দিবস পালিত

মেহেদী হাসান, শৈলকূপা উপজেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে

মেহেদী হাসান, শৈলকূপা উপজেলা প্রতিনিধি: “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” -এই প্রতিপাদ্যকে সামনে রেখে শৈলকুপায় ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল দশটায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়। এরপর সাড়ে দশটায় উপজেলা পরিষদ চত্বরে এক বর্ণাঢ্য র‍্যালি হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে। বেলা ১১ টায় উপজেলা পরিষদ সেমিনার রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জনাব স্নিগ্ধা দাস এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার জনাব মো: মুজিবুর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং বিভিন্ন সমবায় সমিতির কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102