শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

চিতলমারীতে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন 

অরুণ কুমার সরকার চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১৮২ বার পড়া হয়েছে

অরুণ কুমার সরকার চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধিঃ “সাম্য ও সমতায়,দেশ গড়বে সমবায়” এই প্রতিবাদ্য বিষয়কে সামনে রেখে বাগেরহাটের চিতলমারী উপজেলার ৫৪তম জাতীয় সমবায় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য  র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসে কার্য্য শুরু হয়। এরপর সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে এক বর্ণাঢ্য র‍্যালি হয়।র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বরে প্রদক্ষিণ করেন।১১টায় উপজেলা অডিটোরিয়াম মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা সমবায় অফিসার মোল্লা  সাইফুল ইসলাম এর সভাপতিত্বে সঞ্চালনায় ছিলেন স্বপ্ন পুরণ কৃষি কল্যাণ সমবায় সমিতির সভাপতি সুধাংশু শেখর রায়। স্বাগত বক্তব্য রাখেন মোল্লা সাইফুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষি বিদ মোঃ সিফাত আল মারুফ।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন একতা মহিলা সমবায় সমিতির সদস্য শোভা রানী,শাপলা নারী উন্নয়ন সমবায় সমিতির সদস্য শিপ্রা মজুমদার, হিমেল বহুমুখী সমবায় সমিতির সদস্য যোগেন্দ্রনাথ মন্ডলপ্রমুখ।

সভায় আলোচনা শেষে উন্নত জাতে গাভী পালনে জন্য ছন্দা মন্ডল ও কৃষ্ণা মন্ডলকে  দুই লক্ষ টাকার চেক প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজ্জাদ হোসেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102