শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

সোনাতলায় মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ৪ঘন্টা কর্মবিরতি পালন

বিকাশ স্বর্ণকার,সোনাতলা
  • প্রকাশের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৭০ বার পড়া হয়েছে

বিকাশ স্বর্ণকার, বগুড়া:বগুড়া সোনাতলায় মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা ৪ঘন্টা কর্মবিরতি পালন করেছেন।গতকাল (৩রা ডিসেম্বর)বুধবার সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত এই কর্মবিরতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল সংলগ্ন পালিত হয়। জানাগেছে সারাদেশে সরকারি,বে-সরকারি হাসপাতাল ও ক্লিনিকে কর্মরত ফার্মাসিস্ট ও টেকনোলজিস্টরা এ কর্মবিরতিতে অংশগ্রহণ করেন।এ সময় বক্তব্য রাখেন টেকনোলজিস্ট আনিছার রহমান তিনি স্বাস্থ্য অধিদপ্তর তথা সরকারকে উদ্দেশ্যে বলেন আপনারা সদয় হয়ে আমাদের ন্যায্য দাবি ১০ম গ্ৰেডটি মেনে নেন। অন্যথায় আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সাটডাউন কর্মসূচি ঘোষণার মাধ্যমে সারাদেশে হাসপাতাল ক্লিনিক সহ সকল স্বাস্থ্য প্রতিষ্ঠান অচল করে দিবে। এর সময় উপস্থিত ছিলেন মেডিক্যাল টেকনোলজিস্ট (ল্যাব)মৌসুমী রানী বর্মন,

এম টি (ল্যাব) মনিরুল ইসলাম,ফার্মাসিস্ট আনিছার রহমান,শাহ-বেদারুল হক(রেডিও),ফার্মাসিস্ট পিযুষ চন্দ্র রায়,মেডিক্যাল টেকনোলজিস্ট সোহেল রানা, জয়ন্ত কুমার রায়, ফার্মাসিস্ট সুলতান মাহমুদ, মেডিক্যাল টেকনোলজিস্ট (ল্যাব)মনিরুল ইসলাম,(এমটি ল্যাব)রিপন মিয়া, মেডিক্যাল টেকনোলজিস্ট (রেডিও-গাফী)নেছার উদ্দিন প্রমূখ। উল্লেখ্য তাদের ৪ঘন্টার কর্মবিরতির কারণে বেশ ভোগান্তিতে পড়তে হয় চিকিৎসা সেবা নিতে আসা রুগীদের।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102