শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

চিতলমারীতে কোডেক সমৃদ্ধি কর্মসুচির আওতায় বিনামূল্যে ২০০ জন রোগীকে স্বাস্থ্যসেবা প্রদান

অরুণ কুমার সরকার চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৪ বার পড়া হয়েছে

অরুণ কুমার সরকার চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধিঃবাগেরহাটের চিতলমারী উপজেলায় সমৃদ্ধি কর্মসূচির আওতায় চর্ম, যৌন ও মেডিসিন বিষয়ক স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলা চরবানিয়ারী ইউনিয়ন পরিষদ চত্বরে এ আয়োজন করা হয়েছে।

বিশেষজ্ঞ ডাক্তার আবুল বাশার সাদী ও ডাক্তার তন্ময় পাল রোগীদের সেবা প্রদান করেছেন।

এ কার্যক্রম এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।

এ সময় উপস্থিত ছিলেন কোডেক এর বাগেরহাট যোনের আঞ্চলিক ব্যবস্থাপক মাহবুব আলম। কোডেক সমৃদ্ধি কর্মসুচির স্বাস্থ্য কর্মকর্তা নিউটন দাস।

কোডেক এর চিতলমারী ব্যবস্থাপক মোঃ মিরাজুর রহমান বলেন কোডেক প্রত্যেকটি ওর্য়াড এর স্বাস্থ্যসেবা দিয়ে থাকে। তারই ধারাবাহিকতায় আজকের এই আয়োজন।

সমৃদ্ধি কর্মসুচির প্রকল্পে উপজেলা সমন্বয়কারী আসগর হায়দার বলেন, বছরে ৬ মাস অন্তর অন্তর এই বিশেষ স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করা হয়। প্রতিটি ক্যাম্পের দুইশ জন রোগীকে বিনামূল্যে কোডেক সেবা দিয়ে থাকে।

সমৃদ্ধি কর্মসুচি উপজেলা সহ সমন্বয়কারী মাহিদুল ইসলাম বলেন দুই জন অভিজ্ঞ ডাক্তার দ্বারা এ স্বাস্থ্য সেবা দেয়া হচ্ছে। মানুষের দৌড়গোড়ায় স্বাস্থ্য সেবা প্রদান করে যাচ্ছে কোডেক সমৃদ্ধি কর্মসুচি।

স্বাস্থ্য মাঠকর্মী শর্মি বিশ্বাস বলেন, আমিসহ ৯ জন স্বাস্থ্য কর্মী ওর্য়াডে যেয়ে বিনামূল্যে রোগীদের সেবা দিয়ে থাকি। তারই ধারাবাহিকতায় আজকের এই আয়োজন। কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার কোডেক এর বাস্তবায়নে সার্বিক সহযোগিতা ছিলেন পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102