শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

কেরানীগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি, ভোগান্তিতে রোগীরা

আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা ঢাকা :
  • প্রকাশের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে

আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা ঢাকা :দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা আজ বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মবিরতি পালন করেছেন।

উপজেলার মালঞ্চ এলাকায় স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাঙ্গণে ‘মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট দশম গ্রেড অ্যাসোসিয়েশন’ এই কর্মসূচির আয়োজন করে। এতে কেরানীগঞ্জের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা উপস্থিত ছিলেন।

কর্মবিরতির কারণে স্বাস্থ্যসেবা নিতে আসা সাধারণ রোগীরা চরম ভোগান্তির মুখে পড়েন বলে জানান সেবা নিতে আসা অনেকে।

মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন,
“সকল ডিপ্লোমাধারী পেশাজীবীরা দশম গ্রেড পেলেও মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা এখনো একাদশ গ্রেডে রয়েছেন। এটি পেশার প্রতি অবমূল্যায়ন।”

তাঁরা অবিলম্বে গ্রেড উন্নীত করে দশম গ্রেড বাস্তবায়নের দাবি জানান।
এ দাবি আদায় না হলে আগামী বৃহস্পতিবার থেকে সারাদেশের সব স্বাস্থ্যকেন্দ্রে কর্মবিরতি কঠোরভাবে পালন করার হুঁশিয়ারি দেন বক্তারা।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন ফার্মাসিস্ট মো. আলী আজগর এবং অনুষ্ঠান পরিচালনা করেন ফার্মাসিস্ট আব্দুল মালেক। উপস্থিত ছিলেন মোহাম্মদ আমির হামজা, আবুল কালাম আজাদ, মো. জাহিদ, মনজুরুল আলম, আব্দুল মমিন, নুরুল আমিন, আব্দুল মজিদ শাহ, শাহীনসহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102