শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

উত্তরায় ঢাকা স্পেশালাইজড হসপিটালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

উত্তরা প্রতিনিধি :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

উত্তরা প্রতিনিধি :রাজধানীর উত্তরা ১৮ নম্বর সেক্টর মাঠে রুয়াপ ওয়েলফেয়ার সোসাইটি এবং ঢাকা স্পেশালাইজড হসপিটাল এর যৌথ উদ্যোগে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার, ১২ ডিসেম্বর আয়োজিত এই স্বাস্থ্যসেবামূলক ক্যাম্পে স্থানীয় বাসিন্দারা নানা শারীরিক সমস্যার পরামর্শ ও চিকিৎসা গ্রহণ করেন। রুয়াপ সোসাইটিতে বর্তমানে ৬ হাজারের বেশি পরিবার বসবাস করছে। ক্যাম্পে এসে তারা বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের জন্য ঢাকা স্পেশালাইজড হসপিটাল কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মেডিকেল ক্যাম্পে দায়িত্ব পালন করেন বেশ কয়েকজন অভিজ্ঞ ও স্বনামধন্য চিকিৎসক। তাদের মধ্যে ছিলেন উত্তরা আধুনিক মেডিকেল কলেজের অর্থোপেডিক বিভাগীয় অধ্যাপক ড. দেবাশীষ বিশ্বাস এবং প্রতিষ্ঠানটির ইউরোলজি বিভাগের সাবেক প্রধান অধ্যাপক ড. সাব্বির আহমেদ খান। এছাড়াও বিভিন্ন হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরাও ক্যাম্পে অংশগ্রহণ করেন এবং রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদান করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা স্পেশালাইজড হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক এস এম জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, “মহান বিজয় দিবস উপলক্ষে রুয়াপের সঙ্গে যৌথভাবে এই ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করতে পেরে আমরা মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। মানুষের কল্যাণে এরকম সেবা ভবিষ্যতেও উত্তরার বিভিন্ন সেক্টরে ধারাবাহিকভাবে চালু থাকবে।”

স্থানীয়দের সক্রিয় অংশগ্রহণ এবং চিকিৎসকদের আন্তরিক সেবায় দিনব্যাপী মেডিকেল ক্যাম্পটি একটি সফল ও মানবিক উদ্যোগ হিসেবে এলাকাবাসীর প্রশংসা অর্জন করে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102