
চরফ্যাশন (ভোলা) সংবাদদাতা: গত ১৬ নভেম্বর ২০২৫, রবিবার চরফ্যাশনের মুজিবনগর ইউনিয়নের ১নং ওয়ার্ড, চর ইস্টভেন্টে জমি মালিকানা নিয়ে দুই গ্রুপের মধ্যে তীব্র বিরোধ দেখা দিয়েছে। জামাল গংরা দাবি করছেন, উক্ত চরের ৪০ একর জমি তাদের বৈধ মালিকানা রয়েছে। অন্যদিকে, মোহাম্মদ কামাল খলিফা, ইলিয়াছ সিকদার, বশির হাওলাদার ও খলিল গংরা তরমুজ চাষের জন্য ওই জমি ব্যবহার করেছেন।
জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষই বাধ নির্মাণের চেষ্টা করেন। এই খবর পেয়ে জামাল গংরা বাধ নির্মাণকারীদের নোটিশ পাঠিয়ে থানা ও নৌবাহিনীর কাছে অভিযোগ করেন। তারা দাবি করছেন, চলতি মৌসুমে পূর্বের মতো ছলছাতুরি করে তরমুজ চাষ করা হচ্ছে এবং জমি লগ্নির জন্য বৈধ কাগজপত্র দেখানো হচ্ছে না।
জামাল গংরা সাংবাদিকদের জানিয়েছেন, চরের ৪০ একর জমির সমস্ত বৌধিক কাগজপত্র তাদের নামে রয়েছে। পাশাপাশি তারা অভিযোগ করেছেন, আগের মৌসুমেও কিছু টাকা প্রদানের ছলছাতুরি করে অন্য পক্ষ জোরপূর্বক জমি চাষ করেছে।
স্থানীয় চাষিরা এই জমি বিবাদের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন। দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এসআই মহিউদ্দিন তাদের মাটিকাটা বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন এবং থানার সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়েছেন।
বিষয়টি এখনও ঝামেলার মধ্যে রয়েছে এবং দুই পক্ষের মধ্যে চূড়ান্ত সমাধান না হওয়া পর্যন্ত পরিস্থিতি তীব্র থেকে যেতে পারে।