
অরুণ কুমার সরকার চিতলমারী (বাগেরহাট)প্রতিনিধিঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কর্তৃক আয়োজিত বাগেরহাটের চিতলমারী উপজেলার “সরকারি কর্মকর্তা কর্মচারীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার, সাইবার নিরাপত্তা ও সাইবার বুলিং” বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজ্জাদ হোসেন এর সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার মোঃ আহমেদ ইকবাল, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ হাবিবুর রহমান,উপজেলা এলজিইডি অফিসে প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অচ্যুতানন্দ দাস,বিদ্যুৎ অফিসে ডিজিএম ওয়াদুদ খন্দকার,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাঈদা সুলতানা দিলরুবা, উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার ভৌমিক, উপজেলা বিআরডিবি অফিসে অফিসার মোঃ সহিদুল ইসলাম, উপজেলা সহকারী বিআরডিবি অফিসে অফিসার মোঃ হুমায়ুন কবির, উপজেলা সমাজসেবা অফিসার রঞ্জন হালদার( ভারপ্রাপ্ত), উপজেলা নির্বাচন কর্মকর্তা রুমান হুসাইন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কার্যালয় মোঃকাওসার আহমেদ, উপজেলা পরিসংখ্যান অফিসে জনি সরকার, যুব উন্নয়ন অফিসে সহকারী কর্মকর্তা রেজাউল ইসলামপ্রমুখ। এ সময় প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা আইসিটি অফিসার শেখ মোহাম্মদ ফয়সল।