রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

প্রতিবন্ধী নাজনীনের পাশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

মেহেদী হাসান, শৈলকুপা উপজেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে

মেহেদী হাসান,শৈলকুপা উপজেলা প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আনন্দনগর গ্রামের মানসিক প্রতিবন্ধী নাজনীনের চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্যোগে গঠিত ‘আমরা বিএনপি’ পরিবার। শুক্রবার সকালে নাজনীনের বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং তাদের হাতে নগদ অর্থ তুলে দেন সংগঠনটির নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি’ পরিবারের উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত, সদস্য সচিব মোকছেদুল মোমিন মিথুন, অ্যাটর্নী জেনারেল মো. আসাদুজ্জামান, জেলা বিএনপির সভাপতি অ্যাড এম এ মজিদসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ। তারা নাজনীনের সার্বিক খোঁজখবর নেন এবং তার উন্নত চিকিৎসায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

উল্লেখ্য, হতদরিদ্র কৃষক পরিবারের সন্তান নাজনীনের অসহায়ত্বের খবর সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে প্রকাশের পর তা তারেক রহমানের নজরে আসে, যার পরিপ্রেক্ষিতে এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102