শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

ভোটাধিকার প্রয়োগে দেশবাসীর প্রতি আহ্বান গয়েশ্বর চন্দ্র রায়ের

আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা ঢাকা :
  • প্রকাশের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২১ বার পড়া হয়েছে

আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা : আসন্ন জাতীয় নির্বাচনে ভোটকে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রধান হাতিয়ার হিসেবে দেখছেন ঢাকা-৩ (কেরানীগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি আগামী ১২ ফেব্রুয়ারি সবাইকে শান্তিপূর্ণভাবে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।

রোববার (১ ফেব্রুয়ারি) কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের কদমপুর ও আব্দুল্লাহপুর এলাকায় প্রচারণা চালানোর সময় তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ভোট মানুষের জন্মগত নাগরিক অধিকার। দীর্ঘ সময় ধরে মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। আসন্ন নির্বাচনে সেই বঞ্চনার অবসান ঘটানোর সুযোগ এসেছে। তিনি বলেন, ভোট কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, এটি জনগণের মত প্রকাশের সবচেয়ে শক্তিশালী মাধ্যম।
তিনি আরও বলেন, ধানের শীষে ভোট দেওয়ার মাধ্যমে জনগণ দেশ পরিচালনার ভবিষ্যৎ দিকনির্দেশনা ঠিক করবে। নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে গণতন্ত্রকে শক্তিশালী করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
প্রচারণাকালে তিনি দলের নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ভোটারদের কাছে গিয়ে ধৈর্য ও শালীনতার সঙ্গে ধানের শীষের পক্ষে ভোট চাইতে হবে এবং সাধারণ মানুষকে ভোটকেন্দ্রে যেতে উৎসাহিত করতে হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102