
মোঃ শাহ আলম: কাজী সাইয়েদুল আলম বাবুল এর সমর্থকেরা গাজীপুর মৌচাকে মিছিল ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত করে। অদ্য ০৬/১১/২৫ রোজ বৃহস্পতিবার বিকেল পাঁচ ঘটিকায় গাজীপুর জেলার অন্তর্গত মৌচাক এলাকায় অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন শ্রী বিধান কৃষ্ণ-সদস্য আহবায়ক কমিটি গাজীপুর জেলা বিএনপি। আরো উপস্থিত ছিলেন হারুনুর রশিদ-সহ সাংগঠনিক সম্পাদক কালিয়াকের উপজেলা বিএনপি, মোহাম্মদ আলী মোল্লা-সদস্য সচিব কালিয়াকৈর উপজেলা স্বেচ্ছাসেবক দল, মো:সাইজউদ্দিন শহিদ-সাধারণ সম্পাদক ৬ নং ওয়ার্ড বিএনপি মৌচাক ইউনিয়ন। মিছিল শেষে শ্রীবিধান কৃষ্ণ সমাপনী বক্তব্য দেন। তিনি তার বক্তব্য বলেন আমরা বার বার নির্যাতিত হয়েছি কিন্তু হাল ছাড়িনি, অবশেষে আওয়ামী লীগের দোসর দের হাত থেকে দেশকে মুক্ত করেছি। তিনি আরো বলেন আপনারা প্রত্যেকে খেটে খাওয়া মেহনতি মানুষের পাশে দাঁড়াবেন তাদের সমস্যাগুলো শুনবেন এবং সমাধানের চেষ্টা করবেন। তিনি আরো বলেন বিএনপি সব সময় খেটে খাওয়া মেহেনতি মানুষের কথা চিন্তা করে।