রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

ঝিনাইদহে নিষিদ্ধ আওয়ামী যুবলীগের নেতাকে পিটিয়ে পুলিশে দিলো জনতা

মেহেদী হাসান, শৈলকুপা উপজেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক : ঝিনাইদহে শৈলকূপা উপজেলা যুবলীগের সভাপতি শামীম মোল্লাকে গণপিটুনির পরে পুলিশে দিয়েছে ছাত্র জনতা। এ সময় যুবলীগ নেতার ব্যবহৃত প্রাইভেটকারটিও ভাংচুর করে বিক্ষুব্ধ জনতা।


‎বুধবার (৫ নভেম্বর) বেলা ১২টার দিকে ঝিনাইদহ শহরে এলজিইডি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

‎প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা সাড়ে ১১ টার দিকে শৈলকুপা উপজেলা যুবলীগের সভাপতি শামিম হোসেন মোল্লা এলজিইডি’র জেলা কার্যালয়ে আসেন। এসময় ছাত্রদের একটি গ্রুপের সঙ্গে যুবলীগ নেতার বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উপস্থিত ছাত্র জনতা যুবলীগ নেতা শামীম মোল্লাকে গণপিটুনি দেয়। এসময় একটি প্রাইভেটকারে ভাংচুর চালায় তারা।

‎পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রদলের কয়েকজন নেতা ঘটনাস্থলে পৌছে যুবলীগ নেতা শামীম মোল্লাকে উদ্ধার করে। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করে ছাত্র নেতারা।

‎ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে যুবলীগ নেতাকে নিয়ে এসেছি। তার বিরুদ্ধে কোনো মামলা বা অভিযোগ নেই। প্রাথমিক চিকিৎসার জন্য তাকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসা শেষে শৈলকূপা থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102