শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

‎বেকার তরুণদের জন্য শিল্পকারখানা গড়ার অঙ্গীকার মোল্লা মুজিবুর রহমান শামীমের

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১৮৭ বার পড়া হয়েছে

‎অরুন কুমার সরকার চিতলমারী ( বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের চিতলমারী উপজেলার ৫নং সদর ইউনিয়নের বারাশিয়া বাজারে শুক্রবার (৩১ অক্টোবর) বিকেল তিনটায় ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়।

‎সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত
‎উপস্থিত ছিলেন বাগেরহাট-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোল্লা মুজিবুর রহমান শামীম।

‎শামীম তাঁর বক্তব্যে বলেন, আমি উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের সময় কোনো মানুষের ক্ষতি করিনি, কারও হক নষ্ট করিনি। বিদেশে বসে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে, কিন্তু আপনারাই সাক্ষী-আমি সব সময় জনগণের পাশে ছিলাম।

‎তিনি আরও বলেন, আমি একজন ব্যবসায়ী। আমি রাজনীতি করি মানুষের সেবা করার জন্য, ক্ষমতার জন্য নয়। চরমোনাই পীর সাহেব একজন ভালো মানুষ-তাঁর আদর্শেই আমি অনুপ্রাণিত। আমি ‘হাতপাখা’ মার্কায় ভোট চাই, যেন সংসদে গিয়ে আপনাদের সেবা করতে পারি।

‎বেকারত্ব সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়ে শামীম বলেন, আমি নির্বাচিত হলে এ অঞ্চলে শিল্পকারখানা গড়ে তোলা হবে। আমাদের তরুণদের চাকরির জন্য অন্য জেলায় যেতে হবে না। স্থানীয়ভাবে কর্মসংস্থান তৈরি হবে।

‎গণসমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশের চিতলমারী উপজেলা শাখার সভাপতি ডা. আবুল কালাম কাজী। তিনি বলেন, আমরা একজন সৎ ও জনবান্ধব প্রার্থী পেয়েছি। ইনশাআল্লাহ আমরা সবাই একযোগে কাজ করে তাঁকে বিপুল ভোটে জয়ী করব। ।

‎অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মাহফুজুর রহমান,ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চিতলমারী উপজেলার শাখার সভাপতি ডাঃ মোঃ নাজমুল হুদা, শাহদাত শেখ, মাওলানা সুলতান মাহমুদ খান, মুফতি রহমাতুল্লাহ জামি, হাফেজ মাওলানা বোরহান উদ্দিন খানসহ ইসলামী আন্দোলন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

‎অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইসলামি আন্দোলন বাংলাদেশ চিতলমারী ৫নং সদর ইউনিয়ন শাখার সভাপতি মো. সাইফুর রহমান (লিপু) শিকদার,
‎এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন শাখার সাধারণ সম্পাদক মো. টুটুল মল্লিক।

‎সর্বিক সহযোগিতায় ছিলেন মো. জিহাদুল ইসলাম শেখ, মো. রাকিব শেখ, মো. জাহাঙ্গীর আলম মুন্সী ও মো. ওবায়দুর রহমান কাবুল হাওলাদার।


এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102