সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করার আহ্বান নবনিযুক্ত স্বরাষ্ট্র মন্ত্রীর মাহে রমজানকে স্বাগত জানিয়ে উত্তরায় জামায়াতের মিছিল অনুষ্ঠিত যাকাতের কিয়দংশ সরকারি যাকাত ফান্ডে দিন বিভাগীয় কমিশনার ময়মনসিংহ ভারোত্তোলন প্রদর্শনী ও গ্রামীণ খেলা অনুষ্ঠিত জামায়াতের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে সম্প্রীতির বার্তা দিলেন এস এম জাহাঙ্গীর দলের ক্ষতি করলে ভাইও নয়—কঠোর বার্তা নবনির্বাচিত এমপি এস এম জাহাঙ্গীরের চরফ্যাশনে বাবাকে কুপিয়ে হত্যার ঘটনায় রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ ছাত্রদল নেতা সম্রাটের

হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে হাজী সাইদ ল্যাবরেটরি স্কুল-এর উদ্যোগে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা ও ২ দিনব্যাপী একুশে বই মেলার আয়োজন করা হয়। ২১ ফেব্রুয়ারি শনিবার সকালে হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলের প্রতিষ্ঠাতা সৈয়দ আতিক এ বই মেলার উদ্বোধন করেন। শিক্ষক শিক্ষিকা বিদ্যালয়ের শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।


শ্রদ্ধা নিবেদন শেষে ভাষা আন্দোলনের ইতিহাস ও তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সালাম তাঁর বক্তব্যে ভাষা শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, তাদের রক্তের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলার অধিকার পেয়েছি। প্রতিষ্ঠাতা সৈয়দ আতিক তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ভাষা আন্দোলনের চেতনা হৃদয়ে ধারণ করে শুদ্ধ ভাষা চর্চা ও দেশপ্রেমে আমাদের উদ্বুদ্ধ হতে হবে।

এ উপলক্ষে স্কুলের পক্ষ থেকে বিদ্যালয় প্রাঙ্গনে দুই দিনব্যাপী একুশে বইমেলার আয়োজন করা হয়েছে। ২১ ও ২২ ফেব্রুয়ারি এই মেলা চলবে। মেলায় শিশু-কিশোরদের উপযোগী শিক্ষামূলক ও মননশীল নানা ধরনের বই প্রদর্শন ও বিক্রয় করা হচ্ছে। এ বি সি চিলড্রেন পাবলিকেশনের সহযোগিতায় এ বই অনুষ্ঠিত হচ্ছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৯ পূর্বাহ্ণ
  • ১২:১৪ অপরাহ্ণ
  • ১৬:২২ অপরাহ্ণ
  • ১৮:০৫ অপরাহ্ণ
  • ১৯:১৮ অপরাহ্ণ
  • ৬:২০ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102