
নিউজ ডেস্ক: পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী উত্তরা পশ্চিম থানার উদ্যোগে এক স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি ২০২৬) রাজধানীর উত্তরার প্রাণকেন্দ্র জমজম টাওয়ারের সামনে থেকে মিছিলটি বের হয়। মিছিলটি উত্তরা পশ্চিম থানার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দোয়া ও সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
থানা সেক্রেটারি ফিরোজ আলমের সঞ্চালনায় আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর-এর মজলিসে শুরার সদস্য ও উত্তরা পশ্চিম থানার সম্মানিত আমির মো. মাজহারুল ইসলাম। তিনি প্রধান অতিথির বক্তব্যে মাহে রমজানের শিক্ষা বাস্তব জীবনে প্রতিফলনের ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা পশ্চিম থানা নায়েবে আমির মকবুল হোসেন খান এবং ইসলামী ছাত্র শিবির-এর সাবেক ঢাকা মহানগরী উত্তর সভাপতি তারেক হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্য মশিউর রহমান, গাজী আসলামসহ স্থানীয় জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ।
বক্তারা মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন এবং সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় সবাইকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।