শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

জামায়াতের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে সম্প্রীতির বার্তা দিলেন এস এম জাহাঙ্গীর

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক : ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর স্থানীয় নেতৃবৃন্দ।
সোমবার সন্ধ্যায় উত্তরায় তার নিজ বাসভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শিক্ষা বিভাগের সদস্য ও ঢাকা-১৮ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক। সাক্ষাৎকালে তারা এস এম জাহাঙ্গীর হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
আলোচনায় এলাকার শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখা, সামাজিক সমস্যা নিরসন এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার বিষয়ে মতবিনিময় হয়। তারা আশা প্রকাশ করেন, ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করলে এলাকায় শান্তির রাজনীতি প্রতিষ্ঠা করা সম্ভব হবে।
এ সময় এস এম জাহাঙ্গীর হোসেন সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কোনো দল যেন ধর্মীয় প্রতিষ্ঠান—মসজিদ, মাদ্রাসা, স্কুল কিংবা কল্যাণ সমিতিগুলোকে রাজনৈতিক কার্যালয় হিসেবে ব্যবহার না করে। তিনি বলেন, উত্তরার বিভিন্ন মসজিদ কল্যাণ সমিতির মাধ্যমে পরিচালিত হয় এবং অতীতে অনেকেই মসজিদ কমিটির দায়িত্ব চাইলেও তিনি সেগুলো রাজনৈতিকভাবে প্রভাবিত না করার অবস্থান নিয়েছেন। “যোগ্য ব্যক্তিদের হাতে দায়িত্ব দিতে হবে, দলীয়করণ করা যাবে না”—এমন মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোতে পক্ষপাতমূলক কর্মকাণ্ড সংঘাতের জন্ম দিতে পারে। অতীতে দেওয়া বক্তব্যের উদাহরণ টেনে তিনি পুনর্ব্যক্ত করেন, ধর্মীয় প্রতিষ্ঠানে রাজনীতি করা থেকে সবাইকে বিরত থাকতে হবে।
ঐক্যের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে সমাজ থেকে অন্যায়-অত্যাচার ও অপরাধ অনেকটাই দূর করা সম্ভব।” জামায়াত নেতৃবৃন্দের উদ্দেশে তিনি বলেন, একসঙ্গে কাজ করলে সমাজের বহু সমস্যা সহজেই সমাধান করা যাবে।
সাক্ষাৎ শেষে উভয় পক্ষ যে কোনো বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানোর প্রত্যাশা ব্যক্ত করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102