
অরুণ কুমার সরকার চিতলমারী প্রতিনিধিঃ
বাগেরহাট ১ আসন উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি ও জামায়াতসহ ১১ জন প্রার্থী। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাট ১ সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য বিএনপি, জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, মুসলিম লীগ, এবি পার্টি ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ১১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।
সোমবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলসহ স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন।
এর মধ্যে বাগেরহাট-১ (ফকিরহাট-চিতলমারী-মোল্লাহাট) আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন কপিল কৃষ্ণ মন্ডল (বিএনপি), অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান (জামায়াত), মো. মামুনুল হক (বাংলাদেশ খেলাফত মজলিস), মুজিবর রহমান শামীম (ইসলামী আন্দোলন), স ম গোলাম সরোয়ার (জাপা), মো. আমিনুল ইসলাম (এবি পার্টি), এম ডি শামসুল হক (মুসলীম লীগ), এম এ এইচ সেলিম (স্বতন্ত্র), ইঞ্জিনিয়ার এ্যাড,মোঃ মাসুদ রানা (স্বতন্ত্র), এস এম মুশফিকুর রহমান (স্বতন্ত্র), আ. সবুর শেখ (স্বতন্ত্র)।
বাগেরহাট জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।