শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

চিতলমারীতে দেড় কেজি গাঁজা, ২৯ বছরের সাজাপ্রাপ্ত আসামীসহ পৃথক মামলা ২জন আটক

অরুণ কুমার সরকার চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

অরুণ কুমার সরকার চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধিঃ গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাটের চিতলমারী উপজেলার দেড় কেজি গাঁজাসহ মোঃ জাহিদুল ইসলাম ওরফে জিহাদ (৪৩) নামে ১ জনকে আটক করেছে পুলিশ। আটককৃত আসামি উপজেলা  মচন্দপুর গ্রামের মৃতঃ জুলফিকার শেখের ছেলে।

চিতলমারী থানার এসআই দিবাকর মালাকার জানান,বৃহস্পতিবার সকাল ৮টায় ৩৫ মিনিটে সময় বড়বাড়িয়া বাজারে এএসআই সজল কুমার রায় ও  এএসআই মোঃ আনিছুর রহমানসহ সঙ্গীও ফোর্স নিয়ে বড়বাড়িয়া বাজারে পৌছালে গোপন সংবাদে ভিত্তিতে জানতে পেরে মোটরসাইকেল যোগে কুনিয়া বাসস্থান নয়ন তান্দুরি টি এন্ড ভ্যারাইটিজ স্টোরে সামনে পৌছানো মাত্র  পুলিশে উপস্থিতি টের পেলে আসামি দৌড় পালায়। সাথে সাথে তাকে আটক করা হয়েছে।

চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নজরুল ইসলাম জানান, আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য  নিয়ন্ত্রণ আইনের মামলা হয়েছে।মামলা নং ০৭। তারিখ ১৮/১২/২০২৫। আসামিকে  আদালতে প্রেরণ করা হয়েছে।

অন্য দিকে এসআই লিটন কুমার বিশ্বাস, এসআই দিবাকর মালাকার ও এএসআই সজল কুমার রায় সঙ্গীয় ফোর্স নিয়ে ২টি মামলার  ওয়ারেন্টভুক্ত ২৯ বছরের  সাজাপ্রাপ্ত  আসামি ফয়সাল (৪৫)কে আটক করেছে পুলিশ। আটককৃত আসামি উপজেলা চিংগুড়ী গ্রামের হেমায়েত শেখ এর ছেলে।

চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নজরুল ইসলাম জানান ধৃত আসামীর বিরুদ্ধে ঢাকা হাজারীবাগ থানায়  অস্ত্রগুলি ও ঢাকা মোহাম্মদপুর থানায়  ডাকাতির মামলা রয়েছে। আদালত অস্ত্র গুলি মামলায় ১৭বছর ও ডাকাতি মামলায় ১২বছরের সাজা দিয়েছে।।গোপন সংবাদে ভিত্তিতে তাকে  বাড়ি সামনে  থেকে পুলিশ আটক করা হয়েছে। আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102