
অরুণ কুমার সরকার চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধিঃ বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী,দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাগেরহাটের চিতলমারী উপজেলার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) বিকাল ৫টায় আদর্শ শিশু বিদ্যানিকেতনে
চিতলমারী উপজেলা কৃষক দলের উদ্যোগে এ দোয়া ও মাহফিলে আয়োজন করা হয়েছে।
উপজেলা কৃষক দলের সভাপতি শহিদুল ইসলাম শহীদ এর সভাপতিত্বে সঞ্চালনায় ছিলেন জগলুল শেখ। এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট-১ আসনে সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপি নেতা এ্যাড, ইঞ্জিনিয়ার মাসুদ রানা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাগেরহাটে কৃষক দল আহবায়ক আসাফুদ্দৌলা ইসলাম জুয়েল, উপজেলা বিএনপির সভাপতি মোঃ মমিনুল হক টুলু বিশ্বাস, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড,ফজলুল হক সহ আরও অনেকে।
দোয়া ও মাহফিলে খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়েছে।