শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

চিতলমারী  অপহরণ মামলার আসামি  ঢাকা এয়ারপোর্ট থেকে গ্রেফতার

অরুণ কুমার সরকার চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ২২৬ বার পড়া হয়েছে

অরুণ কুমার সরকার চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের চিতলমারী উপজেলার অপহরণ মামলার আসামি রাশেদুল শেখ (২১)কে  বিশেষ অভিযান চালিয়ে ঢাকা  এয়ারপোর্ট  থানা পুলিশ ,চিতলমারী থানা পুলিশ ও  RAB-১এর টহল টিমের সহায়তা তাকে গ্রেফতার করেছে। গ্রেপ্তারকৃত উপজেলা বড়বাড়িয়া চরপাড়া গ্রামের ওলিয়ার রহমান এর ছেলে।

চিতলমারী থানার এসআই শাকিল নেওয়াজ জানান,চিতলমারী থানার অফিসার ইনচার্জ এর নির্দেশনায় ঢাকা এয়ারপোর্ট থানা এলাকা থেকে বুধবার আনুমানিক  সন্ধ্যা ৬টায়.৩০মিনিটে সময় এসআই ফায়জুল হক, এএসআই আবুল কালাম আজাদসহ যৌথবাহিনীর সহায়তায় ভিকটিমকে উদ্ধারসহ মামলা ১ নম্বর  আসামিকে গ্রেফতার করা হয়েছে ।

মামলার বিবরণে জানা যায়,  প্রায় ১১মাস আগে উপজেলা বড়বাড়িয়া চরপাড়া গ্রামের ওলিয়ার রহমানে ছেলে রাশেদুল শেখ (২১) ভিকটিমকে বিভিন্ন সময় প্রেমের প্রস্তাব ও বিয়ের প্রলোভন দেখিয়ে   উত্ত্যপ্ত করতো। গত ২২/১২/২০২৪ ইংরেজি তারিখে রাত ৮টা ৩০ মিনিটে সময় ভিকটিম এর বাড়ির সামনে অবস্থানকালে আসামিরা তার ইচ্ছার বিরুদ্ধে  জোর পূর্বক ইজিবাইক যোগে অপহরণ করে নিয়ে যায়।প্রাথমিকভাবে তদন্ত ও সাক্ষীদের উপস্থিতিতে সত্যতা প্রমাণিত হয়। এ বিষয় চিতলমারী থানায় ভিকটিমের ভাই নুরুল ইসলাম নারী ও শিশু নির্যাতন দমন আইনে বাদী হয়ে একটি অপহরণ মামলা করেন। মামলা নং ৫ তাং ১১/০১/২০২৫। আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে। এ বিষয় চিতলমারী থানায় নবাগত  অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম কে ফোনে পাওয়া যায়নি।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102