শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

চিতলমারীতে প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা বর্জনে ঘোষণা,স্মারক লিপি পেশ

অরুণ কুমার সরকার চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ২৫৮ বার পড়া হয়েছে

অরুণ কুমার সরকার চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের চিতলমারী উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষকরা আগামীকাল শুরু হওয়া বার্ষিক পরীক্ষা বর্জনে ঘোষণা দিয়েছেন।এ বিষয় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অচ্যুতানন্দ দাসের কাছে এ স্মারকলিপি প্রদান হয়েছে।

সোমবার (১ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা  প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকরা এ স্মারকলিপি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারে কাছে প্রদান করেন।

এ সময়  শিক্ষক  কাজী কামরুল ইসলাম বলেন, গত ৮ নভেম্বর তারিখে শাহবাগে কলম সমার্পণ কর্মসূচীতে পুলিশের বর্বরোচিত হামলার শতাধিক শিক্ষক আহত হয়।এদের মধ্যে ফাতেমা নামে একজন শিক্ষক মৃত্যু বরণ করেন।তারই ফলশ্রুতিতে সহকারী শিক্ষকদের ৩ দফা দাবি কর্মসূচির মধ্যে ১৩তম গ্রেড থেকে ১১তম গ্রেড এ প্রদানের বিষয়ে সম্মতি জ্ঞাপন করে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃকপক্ষ । যার প্রেক্ষিতে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিটি দ্রুত বাস্তবায়নে জন্য  পূর্ণদিবস কর্মবিরতি পালন করে আসছে।

শিক্ষক আরিফুল ইসলাম প্লাবন বলেন,চলমান পূর্ণদিবস কর্মবিরতির প্রেক্ষিতে দাবি আদায় না হওয়া পর্যন্ত ৩য় প্রান্তিক মূল্যায়ন বর্জনের কেন্দ্রীয় কর্মসূচি সিদ্ধান্ত হিসেবে আমরা ১১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকবৃন্দরা আগামীকালে প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা বর্জনে ঘোষণা করছি।

ক্লাস বর্জনে বিষয় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অচ্যুতানন্দ দাস বলেন, সহকারী শিক্ষকদের পরীক্ষা কেন্দ্রে উপস্থিত  থাকার জন্য বলা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজ্জাদ হোসেন জানান, যথা সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।পরীক্ষা বিষয় কোন শিক্ষক অনুপস্থিত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102