শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

শৈলকুপায় কিশোরী ধর্ষণের ঘটনায় গ্রেফতার-৩ 

মেহেদী হাসান, শৈলকুপা উপজেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

মেহেদী হাসান, শৈলকুপা উপজেলা প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কাঁচেরকোল ইউনিয়নের উত্তর কচুয়া গ্রামের এক কিশোরী গণধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে।এঘটনায় কিশোরীর মা জোসনা খাতুন বাদী হয়ে শৈলকুপা থানায় ৪ জনের নামে মামলা দায়ের করেছেন।

মামলা রুজু হওয়ার ২ ঘন্টার মধ্যে ৩ আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো, উত্তর কচুয়া গ্রামের রইচ বিশ্বাস, কামাল বিশ্বাসের ছেলে মাসুদ বিশ্বাস ও রশিদ মন্ডলের ছেলে হাবিবুর রহমান। এছাড়াও খন্দকবাড়িয়া গ্রামের মৃত কালু হাজীর ছেলে আসামী এনামুলকে গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

তথ্য অনুসন্ধানে জানা যায়, শুক্রবার খন্দকবাড়িয়া সংলগ্ন উত্তর কচুয়া গ্রামের মৃত কানু হাজীর ছেলে এনামুলের বাড়িতে বিয়ের দাবীতে অনশন করে উত্তর কচুয়া গ্রামের মৃত ঝড়ো লস্কারের কিশোরী মেয়ে (১৬)।
ধর্ষণের শিকার কিশোরী জানায়, এনামুল এর সাথে ৬ মাস ধরে তার প্রেমের সম্পর্ক চলছিল। বৃহস্পতিবার রাতে এনামুল তাকে ফোন করে বাড়ির বাইরে আসতে বলে। সে বাড়ির বাইরে আসলে প্রথমে এনামুল তাকে টেনে হিঁচড়ে বাড়ির পাশে ধান ক্ষেতে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে করে।
এসময় উত্তর কচুয়া গ্রামের রইচ বিশ্বাস ওই মুহুর্তের ভিডিও ধারণ করে এবং কামাল বিশ্বাসের ছেলে মাসুদ বিশ্বাস ও রশিদ মন্ডলের ছেলে হাবিবুর রহমানকে ফোনের মাধ্যমে ডেকে নিয়ে আসে। পরে রইচ এর সহযোগিতায় ও পাহারায় তারাও কিশোরীকে গণধর্ষণ করে। গণধর্ষণের ঘটনা কাউকে না বলতে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করে।

এলাকাবাসী জানায়, ধর্ষণ ঘটনার পরের দিন এনামুলের বাড়িতে বিয়ের দাবীতে অনশন করে ওই কিশোরী। মোটা অংকের টাকার বিনিময়ে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে শালিশ মিমাংসা করার চেষ্টা করে উত্তর কচুয়া গ্রামের শরিফুল মেম্বার ও খন্দকবাড়ীয়া গ্রামের বেশ কয়েকজন সামাজিক মাতব্বর। সামাজিক মাতব্বররা মেয়েটিকে কৌশলে বাড়িতে ফিরিয়ে দিয়ে আসে।
এদিকে ধর্ষণের ঘটনায় সংবাদ প্রচার হলে বিষয়টি নজরে আসে প্রশাসনের, শুরু হয় তদন্ত । তদন্তের এক পর্যায়ে বেরিয়ে আসে গণধর্ষণের চাঞ্চল্যকর তথ্য।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান, ধর্ষণের ঘটনায় সংবাদ প্রচারের পর তদন্ত শুরু করে পুলিশ। এক পর্যায়ে গণধর্ষণের তথ্য পাওয়া যায়। ভুক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলে কিশোরীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
ইতিমধ্যে পুলিশ ৩ আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে। এনামুলকে গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102