শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

হাটহাজারীতে সমবায় দপ্তরের ঋণ বিতরণ সম্পন্ন

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ১৯৬ বার পড়া হয়েছে

হাটহাজারী প্রতিনিধি:“সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সমবায় অধিদপ্তর, ঢাকা কর্তৃক বাস্তবায়নাধীন দুগ্ধ ঘাটতি উপজেলায় দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্প এর আওতায় গঠিত ফতেপুর-চিকনদন্ডী দুগ্ধ সমবায় সমিতি লিঃ এবং মির্জাপুর-গুমানমর্দ্দন দুগ্ধ সমবায় সমিতি লিঃ–এর সুবিধাভোগীদের মাঝে ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সমবায় দপ্তরের যুগ্ম নিবন্ধক মোহাম্মদ দুলাল মিঞা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্পের পরিচালক তোফায়েল আহম্মদ, জেলা সমবায় অফিসার মোঃ মোসলেহ উদ্দিন।

উপজেলা সমবায় অফিসার মোঃ বখতেয়ার উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুজন কানুনগো,প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মোঃ বোরহান উদ্দিন, মির্জাপুর-গুমানমর্দ্দন দুগ্ধ সমবায় সমিতির সভাপতি সাজু আক্তার, অনুষ্ঠানে উপজেলার শতাধিক সুবিধাভোগীর মাঝে প্রায় ২ কোটি টাকার ঋণের চেক বিতরণ করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102