শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

ভূঞাপুরে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের অঞ্চলিক উন্নয়ন সভা অনুষ্ঠিত

খন্দকার আউয়াল ভাসানী (টাঙ্গাইল)
  • প্রকাশের সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ২০৪ বার পড়া হয়েছে

খন্দকার আউয়াল ভাসানী (টাঙ্গাইল):জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ‘স্মার্ট প্রকল্প’-এর আওতায় টাঙ্গাইলের ভূঞাপুর প্রস্তাবিত অঞ্চলিক (এরিয়া) কার্যালয়ের উন্নয়ন সভা সফল ও প্রাণবন্তভাবে সম্পন্ন হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) পৌর শহরের মাইকো বাসস্ট্যান্ড সংলগ্ন তিন তলা ভবনে অনুষ্ঠিত এ সভা বীমা সেবা ও কর্মীদের উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির সিনিয়র উপব্যবস্থাপনা পরিচালক ও স্মার্ট প্রকল্পের প্রধান প্রদানকারী মোঃ আব্দুল হান্নান মিলন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মোঃ আশরাফ আলী তালুকদার, সহকারী ব্যবস্থাপনা পরিচালক মোছাঃ জলি আমিন, জেনারেল ম্যানেজার মোঃ আনোয়ার হোসেন ও মোঃ মনির হোসেন।
সভাটি সভাপতিত্ব করেন স্মার্ট প্রকল্পের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ শামীম হোসাইন।

বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রস্তাবিত গ্রাহক, উন্নয়ন কর্মী ও কর্মকর্তাসহ অর্ধ-শতাধিক ব্যক্তি এ উন্নয়ন সভায় অংশ নেন। সভায় জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সেবা, বীমা পণ্যের বৈশিষ্ট্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ডিসেম্বর ২০২৪-এর লক্ষ্যমাত্রা অর্জনে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।

এ লক্ষ্যে আগামী ১৮ ডিসেম্বর সিরাজগঞ্জের যমুনা চায়না বাদশা রিসোর্টে পিকনিকের আয়োজন এবং ডিসেম্বর মাসের সফল সমাপ্তির পর ২০২৫ সালের শুরুতে কক্সবাজার ভ্রমণের ঘোষণা দেওয়া হয় কর্মী ও বিক্রয় অংশীদারদের জন্য।

ভূঞাপুর অঞ্চলে কোম্পানির কার্যক্রম সম্প্রসারণ, দলগত উত্সাহ বৃদ্ধি এবং উন্নয়নকর্মীদের উদ্দীপনা জোরদারে এই সভাকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102