রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

ভুরুঙ্গামারীতে মায়ের অভিযোগে মাদকাসক্ত ছেলে গ্রেফতার

স্টাফ রিপোর্টার,মোঃ রেজাউল হক কুড়িগ্রাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার,মোঃ রেজাউল হক কুড়িগ্রামঃ কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে মায়ের লিখিত অভিযোগের প্রেক্ষিতে রুবেল (২৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৭ নভেম্বর) গ্রেফতারকৃতকে কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত রুবেল উপজেলার শিলখুড়ি ইউনিয়নের দক্ষিণ ধলডাঙ্গা গ্রামের প্রয়াত আলেপ উদ্দীনের ছেলে।

গত বৃহস্পতিবার মা কুলসুম বাদী হয়ে তার ছেলে রুবেলের নামে থানায় একটি অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে রুবেলকে তার নিজ এলাকা থেকে গ্রেফতার করে ।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই বিভিন্ন মাদক সেবন করছিল রুবেল। মাদকদ্রব্যের জন্য টাকা দাবিতে সে প্রায়ই তার মাকে শারীরিক ও মানসিক নির্যাতন করত। নির্যাতনের অতিষ্ঠ হয়ে অবশেষে মা থানায় লিখিত অভিযোগ দেন। এরপর থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আল হেলাল মাহমুদ জানান, অভিযোগের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নেয়া হয়েছে। গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102