রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

সফিপুরে বিএনপির মিছিল ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

মো: শাহ আলম, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

মো: শাহ আলম, বিশেষ প্রতিনিধি: গাজীপুরের সফিপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর উদ্যোগে এক বর্ণাঢ্য মিছিল ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (০৪ নভেম্বর ২০২৫) বিকেল ৪টায় সফিপুর এলাকায় মেয়র মজিবুর রহমানের সমর্থকদের অংশগ্রহণে এই মিছিল ও লিফলেট বিতরণের আয়োজন করা হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন বিএনপির ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সিনিয়র সহ-সভাপতি এম এ সাত্তার।

মিছিলটি সফিপুর বাজার এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতা-কর্মী অংশ নেন। উপস্থিত বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি” জনগণের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

লিফলেট বিতরণের মাধ্যমে সাধারণ মানুষকে ৩১ দফা কর্মসূচির মূল বিষয়গুলো জানানো হয়। এতে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক সংস্কারের প্রতিশ্রুতির কথা তুলে ধরা হয়।

এ সময় দল মত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মিছিলে অংশ নিয়ে বিএনপির এ উদ্যোগকে স্বাগত জানান

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102