রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

রংপুর মেডিকেলে অর্থের অভাবে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে মিঠুন রায়, সাহায্যের আবেদন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ২৫৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার,মোঃ রেজাউল হক কুড়িগ্রামঃ

রাজারহাটের ছেলে অর্থের অভাবে চিকিৎসা করতে না পেরে ক্রমশই মৃত্যুর কোলে ঢলে পড়ছেন এক যুবক। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘরিয়ালডাঙ্গা কামারপাড়া গ্রামের সহায় সম্বলহীন পিতা ফুলপদ রায়ের ছেলে যুবক মিঠুন রায়। অন্যের কাপড়ের দোকানে কাজ করা মিঠুন রায় এক কঠিন রোগে আক্রান্ত হয়ে ঢাকার খিলখেত এলাকার কাটাবন হেলথকেয়ার হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা সেবা গ্রহণ করেন। এসময় তার বাম হাতে পঁচন ধরলে চিকিৎসকের পরামর্শ মোতাবেক ধারদেনা করে পঁচন ধরা হাতটি কেটে ফেলা হয়। দরিদ্র মিঠুন রায় টাকার অভাবে ঢাকা থেকে অসুস্থ অবস্থায় বাড়ী এসে স্বপ্নের পৃথিবীতে বেঁচে থাকার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। রমেকে চিকিৎসাধীন অবস্থায় থাকলেও অর্থাভাবে চিকিৎসার ব্যয়ভার নির্বাহ করতে না পারায় রোগের যন্ত্রণা নিয়ে এক ধরনের বিনা চিকিৎসায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের তৃতীয় তলায় ৩১ নম্বর ওয়ার্ডের বেডে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। এই সুন্দর পৃথিবীতে বাঁচার জন্য তিনি সমাজের বিত্তবান ব্যক্তি, প্রতিষ্ঠান ও সরকারসহ সর্বস্তরের মানুষের নিকট সহযোগিতার আবেদন জানিয়েছেন। আপনি/আপনারা দয়া করে বিকাশ নাম্বারে-০১৩৩৩-৮৯০৮৩৮ আপনার

সাহায্য পাঠিয়ে একজন মৃত্যুপ্রায় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ করা হলো।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102