রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

গফরগাঁওয়ে সৌদি সরকারের দুম্বার মাংস বিতরণ

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সৌদি আরব সরকারের পক্ষ থেকে পাঠানো দুম্বার মাংস এতিমখানা, মাদ্রাসা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর ২০২৫) সকাল থেকে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে এই মাংস বিতরণ কার্যক্রম শুরু হয়। দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এন. এম. আব্দুল্লাহ আল মামুনের উপস্থিতিতে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসা প্রধানদের হাতে দুম্বার মাংস তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমীর সালমান রনি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার, গফরগাঁও উপজেলা প্রেসক্লাবের সভাপতি আয়নাল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

জানা যায়, জেলা প্রশাসনের মাধ্যমে গফরগাঁও উপজেলায় মোট ৪২ কার্টন দুম্বার মাংস বরাদ্দ দেওয়া হয়। সকাল ১১টার দিকে বরাদ্দপ্রাপ্ত মাংস উপজেলা পরিষদে পৌঁছায় এবং পরবর্তীতে তালিকাভুক্ত এতিমখানা, মাদ্রাসা ও দুস্থদের মাঝে তা বিতরণ করা হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জাহাঙ্গীর আলম জানান, প্রতিবছর সৌদি সরকার বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠী ও এতিমখানাগুলোর জন্য দুম্বার মাংস পাঠায়। নির্ধারিত তালিকা অনুযায়ী এই মাংস যথাযথভাবে বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এন. এম. আব্দুল্লাহ আল মামুন বলেন, “সৌদি সরকারের পক্ষ থেকে প্রাপ্ত দুম্বার মাংস আমরা নির্দেশনা অনুযায়ী এতিমখানা, মাদ্রাসা ও দুস্থ পরিবারের মাঝে সুষ্ঠুভাবে বিতরণ করেছি।”

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102