রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ৪ মামলায় জরিমানা আদায়

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে

মোঃআলমগীর মোল্লা : গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব এ.টি.এম কামরুল ইসলাম এর নেতৃত্বে আজ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

২৮ অক্টোবর অভিযানে ভেজাল ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ এবং সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় মোট ৪টি মামলা দায়ের করা হয়। এতে মোট ১১,৫৫০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়। ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ এর ৩৯ ধারার অপরাধে ৪৬ ধারায় মেসার্স উত্তরা ফিলিং স্টেশনকে ১০,০০০ টাকা জরিমানা করা হয়। সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬ ধারায় ৩ জন ব্যক্তিকে যথাক্রমে ১,০০০ টাকা, ৪০০ টাকা, এবং ১৫০ টাকা করে জরিমানা প্রদান করা হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন মহিউদ্দিন ওয়ারেছী, পরিদর্শক (মেট্রোলজি), বিএসটিআই, গাজীপুর এবং বেঞ্চ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ আলামিন ভূইয়া।
আসামিরা হলেন মেসার্স উত্তরা ফিলিং স্টেশন
সজীব, পিতা সতীশ, বান্দাখোলা মহসিন, পিতা ওয়াজউদ্দিন, গাড়ারিযা, নাগরী
আবু তাহের, পিতা মন্জুর, জুগলী
ভ্রমাণ আদালতের এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে জনস্বার্থে এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে পরবর্তী সময়ে ও এই অভিযান অব্যহত থাকবে বলেন আমাদের প্রতিনিধিকে জানিয়েছেন কালীগঞ্জ উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব এ.টি.এম কামরুল ইসলাম।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102