রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

শৈলকুপায় থানা রোডে ভাই ভাই জুয়েলার্সে দুর্ধর্ষ চুরি

মেহেদী হাসান, শৈলকুপা উপজেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে

মেহেদী হাসান,শৈলকুপা উপজেলা প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার থানা রোডে ভোর রাত্রে ঘটে গেছে অবিশ্বাস্য এক চুরির ঘটনা।সোমবার (৮ ডিসেম্বর) ভোর রাত আনুমানিক চারটা বাজারের ‘ভাই ভাই জুয়েলার্স’ থেকে দুর্ধর্ষ চক্রটি প্রায় ১৫ ভরি স্বর্ণালংকার ও ৭০-৮০ ভরি রুপার অলংকার নিয়ে পালিয়ে যায়।

সিসিটিভি ফুটেজ অনুসারে, মাইক্রোবাসযোগে আসা সংঘবদ্ধ চোরচক্র দোকানের সামনে গাড়ি থামিয়ে দ্রুত তালা কেটে ভিতরে প্রবেশ করে। মুহূর্তের মধ্যে তারা শোকেস ভেঙে প্রায় ১৫ ভরি স্বর্ণালংকার ও ৭০-৮০ ভরি রুপার অলংকার নিয়ে চম্পট দেয়। চুরি হওয়া স্বর্ণের বাজারমূল্য আনুমানিক ৩৫ লাখ টাকা।

উজ্জল সরকার অভিযোগ করেন, স্থানীয় লোকজন তার দোকানে চুরির ঘটনা জানালে তিনি দ্রুত দোকানে ফিরে আসেন। এসে দেখেন তালা ভাঙা এবং ভেতরজুড়ে এলোমেলো অবস্থা। শোকেসে রাখা সব স্বর্ণালংকার উধাও।

এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকরী বাহিনী “ঘটনার পরপরই অভিযোগের ভিত্তিতে দোকানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে চোরচক্র শনাক্তের কাজ চালাচ্ছে। তাদের টিম দ্রুততম সময়ে চোর চক্রকে গ্রেপ্তার করতে মাঠে কাজ করছে।”

হঠাৎ এই দুঃসাহসিক চুরি ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। ব্যবসায়ী ও স্থানীয়রা বলছেন, রাতের আধারে এমন চুরি নিরাপত্তাহীনতার দৃষ্টান্ত। তারা এলাকায় পুলিশের টহল বাড়ানোর দাবি জানিয়েছেন যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102