রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

শৈলকূপায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ সার উদ্ধার

মেহেদী হাসান, শৈলকুপা উপজেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

মেহেদী হাসান,শৈলকুপা উপজেলা প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় অবৈধ সার ডিলার ও মজুদকারীদের বিরুদ্ধে সেনাবাহিনী অভিযান চালিয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর থেকে বিকাল পর্যন্ত পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ সার উদ্ধার করা হয়েছে এবং ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীকে অর্ধলক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানকালে উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুর রহমান, উপজেলা কৃষি বিভাগ ও থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
শৈলকুপা উপজেলা কৃষি কর্মকর্তা মো. আরিফুজ্জামান জানান, এ বছর শৈলকুপায় সরকারি সার বরাদ্দ সবচেয়ে বেশি দেওয়া হয়েছে। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী অবৈধভাবে সার মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টা করায় সাধারণ কৃষক ন্যায্যমূল্যে সার পাচ্ছেন না। এমন খবরে বৃহস্পতিবার দুপুরে সেনাবাহিনী অভিযান পরিচালনা করে।
প্রথমে গোপন সংবাদের ভিত্তিতে শৈলকুপা পৌর শহরের পাইলট স্কুল মার্কেটে একটি তালাবদ্ধ গোপন গোডাউনে অভিযান চালিয়ে ১১০ বস্তা টিএসপি ও ৭৫ বস্তা ডিএপি সার উদ্ধার করা হয়।
একই সময়ে পাইলট হাইস্কুল রোডের মেসার্স জীম ট্রেডার্সে অভিযান চালিয়ে মালিক সিরাজুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ১৬৫ বস্তা ডিএপি সার উদ্ধার করা হয়। পরবর্তীতে খুলুমবাড়িয়া বাজারে সার মজুদ করার অভিযোগে আবু দাউদ নামের এক খুচরা ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
তার দোকান থেকে ১৩৩ বস্তা ইউরিয়া, ১৫৬ বস্তা এমওপি ও দুই বস্তা ডিএপি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব সার সেনাবাহিনীর নেতৃত্বে সরকারি মূল্যে কৃষকদের মধ্যে বিতরণ করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুর রহমান। তিনি বলেন, ‘অবৈধভাবে সার মজুদ করার কোনো সুযোগ নেই। যারা কৃত্রিম সংকট তৈরি করছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কেউ অবৈধভাবে সার মজুদ করলে অভিযান অব্যাহত থাকবে।’

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102