
অরুণ কুমার সরকার চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধিঃ শিবপুর ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত বাগেরহাটের চিতলমারী নালুয়া বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন, সাবেক ৩ বারের নির্বাচিত সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় পর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ নোয়াব আলী সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাগেরহাট ১ আসনে সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দিপু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ মমিনুল হক টুলু বিশ্বাস, সাধারণ সম্পাদক মোঃ শরিফুল হাসান অপু, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট ফজলুল হক, সাবেক উপজেলা বিএনপির সদস্য সচিব আহসান হাবীব ঠান্ডু, সাবেক উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট অসীম কুমার সমাদ্দার, এ্যাডভোকেট সমর পান্ডেসহ উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তুহিন মোল্লা। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে শেষ হয়।