শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

গফরগাঁও পৌরসভার ২০২৫-২০২৬ অর্থবছরে নতুন উন্নয়ন প্রকল্প অনুমোদন

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ২১২ বার পড়া হয়েছে

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহ জেলার গফরগাঁও পৌরসভায় ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য নতুন উন্নয়ন প্রকল্পসমূহ অনুমোদিত হয়েছে। ‘কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্ট’-এর আওতায় স্থানীয় সরকার (লোকাল গভর্নমেন্ট) কর্তৃক অনুমোদিত এসব প্রকল্প দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ও গফরগাঁও পৌরসভার প্রশাসক জানিয়েছেন, শীঘ্রই e-GP প্রক্রিয়ার মাধ্যমে টেন্ডার আহ্বান করে ঠিকাদার নিয়োগ দেওয়া হবে এবং দ্রুত প্রকল্প বাস্তবায়ন শুরু হবে।

অনুমোদিত প্রকল্পগুলো হলো—

১️⃣ ০৫নং ওয়ার্ডে গফরগাঁও কাঁচা বাজারে ২৪০ মিটার আরসিসি রাস্তা নির্মাণ।
২️⃣ ০৫নং ওয়ার্ডে গফরগাঁও কাঁচা বাজারে ২টি মাছ বাজারের শেড মেরামত।
৩️⃣ ০৯নং ওয়ার্ডে কেবিআই রোড হতে বদরুল আলম রোড পর্যন্ত ইউনিব্লক দিয়ে পুনর্বাসন ও উন্নয়ন (দৈর্ঘ্য: ৩১৫ মিটার)।
৪️⃣ ০৮নং ওয়ার্ডে কেবিআই রোড হতে মার্কাজ মসজিদ পর্যন্ত ইউনিব্লক দিয়ে পুনর্বাসন ও উন্নয়ন (দৈর্ঘ্য: ৮৫ মিটার)।

পৌর কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, এসব প্রকল্প বাস্তবায়িত হলে পৌরবাসীর চলাচল সহজ হবে, বাজার এলাকার পরিবেশ উন্নত হবে এবং সামগ্রিকভাবে গফরগাঁও পৌরসভার অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধিত হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102