শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

ময়মনসিংহে গ্রামীণ নারী দিবসে ১২ তৃণমূল নারীকে সম্মাননা

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহ জেলার সদর উপজেলার ৬টি ইউনিয়নের আন্তর্জাতি গ্রামীণ নারী দিবস ২০২৫ উপলক্ষে ১২ জন সংগ্রামী, সেবাদক্ষ ও উদ্যোক্তা নারীকে সম্মাননা প্রদান করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন (বিএনএনআরসি)।

আজ ৬ নভেম্বর বৃ্হস্পতিবার সকালে স্থানীয় সংগঠন নিষ্ঠা উন্নয়ন সংঘের সহযোগিতায় ময়মনসিংহ সার্কিট হাউজ সংলগ্ন জেলা রোভার ভবন মিলনায়তনে ‘গ্রামীণ নারীর উদ্যোগে টেকসই উন্নয়ন’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত সম্মাননা প্রদান ও সংবাদ সম্মেলনে চর সিরতা ইউনিয়নের উমা রানী চৌধুরী (সমাজসেবা) ও শিউলী আক্তার (জীবন সংগ্রামী), চর নিলক্ষীয়া ইউনিয়নের হালিমা খাতুন (প্রজনন স্বাস্থ্যসেবা) ও আনোয়ারা খাতুন (সমাজকর্ম), চর ঈশ্বরদিয়া ইউনিয়নের হোসনা আক্তার (উদ্যোক্তা ও জীবন সংগ্রামী) ও আমিনা খাতুন (জীবন সংগ্রামী), ভাবখালী ইউনিয়নের ফরিদা ইয়াসমিন (সমাজসেবা) ও রিনা আক্তার (জীবন সংগ্রামী), খাগডহর ইউনিয়নের রীতা রানী বর্মন (জীবন সংগ্রামী) ও তাহসিনা আক্তার রূপসী (উদ্যোক্তা ও সমাজকর্মী) এবং দাপুনিয়া ইউনিয়নের মোছাঃ জমিলা খাতুন (প্রসূতি সেবা) ও রাজিয়া খাতুনের (উদ্যোক্তা) কে আয়োজক ও অতিথিবৃন্দ সম্মাননা স্মারক তুলে দেন।

উক্ত দিবস উদযাপন কমিটির আহ্বায়ক এডভোকেট লীলা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে গ্রামীণ নারী দিবস ও প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডারভিত্তিক সহিংসতা বিষয়ে বক্তব্য দেন ফুলবাড়ীয়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ড. গোপাল চন্দ্র সরদার, ময়মনসিংহ জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদ এবং অধ্যক্ষ কাব্য সুমী সরকার। বিএনএনআরসি’র ময়মনসিংহ ফোকাল পার্সন সাংবাদিক স্বাধীন চৌধুরী উপস্থিত সাংবাদিকদের সামনে বিষয়ভিত্তিক সংবাদ সম্মেলনের বক্তব্য তুলে ধরেন। অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্ত নারীদের জীবনের অভিজ্ঞতা ও সংগ্রামের বর্ণনা সকলকে গভীরভাবে অনুপ্রাণিত করে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102